রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এদিন মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এতে আরো বলা হয়, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ