সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শৈত্যপ্রবাহের পূর্বাভাস: ঢাকায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। সপ্তাহ শেষে রাজধানী ঢাকার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর মাসের শেষ সপ্তাহে হতে পারে শৈতপ্রবাহ।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ডিসেম্বরের ‘মাঝামাঝি থেকে শীত পড়া শুরু হতে পারে। চলতি সপ্তাহের শেষে ঢাকার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর মাসের শেষ সপ্তাহে শৈতপ্রবাহের আশঙ্কা রয়েছে।

এদিকে, আজ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শীতকালে উত্তর আকাশে সূর্যের অবস্থান দক্ষিণে থাকে। ফলে সূর্যের তাপ আমাদের দেশে কম পড়ে। এছাড়াও, শীতকালে বায়ুমণ্ডলের উচ্চতায় জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ফলে বায়ুমণ্ডল তাপ ধরে রাখতে পারে না। এর ফলে শীতকালে তাপমাত্রা কমে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ