রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

অতি ভারী বৃষ্টির আভাস, ২ বিভাগে ভূমিধসের আশঙ্কা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

স্বদেশ ডেস্ক:

আগামী ৪৮ ঘণ্টায় দেশের পাঁচটি বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে দুই বিভাগে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ১১ জুলাই বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ