বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৯

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

পেরুতে বাস খাদে পড়ে  অন্তত  ১৯ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানায়, গতকাল মঙ্গলবার দেশটির অতুজকো প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। বাসটি পাহাড়ি রাস্তা থেকে ৩০০ মিটার নিচে পড়ে গেলে এ হতাহত হয়।

বাসটির অধিকাংশ যাত্রী পেরুর রাজধানী লিমা থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালাঙ্কাস গ্রাম থেকে ত্রুজিলোতে ফিরছিলেন।

দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ