শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

মিসরে গ্যাস রফতানি করছে ইসরাইল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

‍স্বদেশ ডেস্ক: ইহুদিরাষ্ট্র ইসরাইল থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে যাচ্ছে মিসর। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ এ গ্যাস আমদানি শুরু হবে। ইসরাইল থেকে উত্তর-পূর্ব আফ্রিকান দেশটির গ্যাস আমদানির পরিমাণ ক্রমান্বয়ে সাত বিলিয়ন কিউবিক মিটারে উন্নীত করা হবে।

পরিচয় গোপন রাখার শর্তে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, ইসরাইলের দুইটি গ্যাসক্ষেত্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাথে গত বছরই চুক্তিটি স্বাক্ষর করেছিল ডলফিনাস হোল্ডিংস নামে মিসরীয় এক প্রতিষ্ঠান।

গত অক্টোবরে ইসরায়েলি কোম্পানিটি জানায়, মিসরে রফতানির লক্ষ্যে তারা গ্যাস উত্তোলন বৃদ্ধি করতে যাচ্ছে। ইসরাইলের জ্বালানি মন্ত্রণালয় ইতোমধ্যে দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এ গ্যাস রফতানির বিষয়ে অনুমোদন দিয়েছে। মিডল ইস্ট মনিটর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ