মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শ্রমিকের ভাগ্য বদলে গেল এক দিনেই

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০

স্বদেশ ডেস্ক: একেই বলে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। ভারতের মধ্যপ্রদেশের এক শ্রমিক পান্না জেলার হিরা খনি অঞ্চলে তিনটি মূল্যবান রত্ন পান। ওই হিরা খুঁজে পাওয়া শ্রমিকের নাম সুবল।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তিনটি হিরার মোট ওজন ৭.৫ ক্যারেট, যার মূল্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

পান্না জেলার হিরা অফিসার আর কে পান্ডে জানান, নিয়ম মতো হিরাগুলো বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, তার ১২ শতাংশ রাজকর হিসেবে কেটে বাকিটা সুবলের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই হিরাগুলো সরকারের কাছে জামা দিয়েছেন সুবল। এবার সেগুলো নিলাম করা হবে।

গত মাসের শেষের দিকেই পান্না জেলায় এক ব্যক্তি তার দুই সহযোগীর সঙ্গে মিলে একটি হিরা খুঁজে পান, যার ওজন ছিল ১০.৬৯ ক্যারেট। ওই হিরার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। তার পর আবার খবরে উঠে এল পান্না। এবার এক সঙ্গে তিনটি হিরার খোঁজ মিলল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ