মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিশুর পেটে ১৯০টি বল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০

স্বদেশ ডেস্ক:

পাঁচ বছরের এক শিশু খেলতে খেলতে চুম্বকের বল গিলে ফেলে। এই বলের সংখ্যা ছিল ১৯০টি। এগুলোর আকার মোটামুটি মুক্তার মাপের। বেশ কিছু দিন ধরে ওই শিশু অসুস্থবোধ করায় তাকে এক শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এর পর ওই হাসপাতালের চিকিৎসকরা বাচ্চাটির পেটের

এক্সরে করার পরামর্শ দিলে জানা যায় চাঞ্চল্যকর এই ঘটনা। সম্প্রতি চীনে এই ঘটনা ঘটেছে। ডেইলি মেইলের খবরে বলা হয়, দেশটির জিংয়াংয়ের একটি হাসপাতালের চিকিৎসকরা জানান, এক্সরে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এর পরই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করা হবে। সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ