বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিশ্বে দেড় কোটি ইহুদির ৬৭ লাখ ইসরাইলে, যুক্তরাষ্ট্রে ৫৭ লাখ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

স্বদেশ ডেস্ক:

গোটা বিশ্বে বর্তমানে এক কোটি ৪৭ লাখ ইহুদির মধ্যে ৬৭ লাখ ইসরাইলে, ৫৭ লাখ যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য দেশে আছে বাকি ২৩ লাখ।

ইসরাইলের মূল শক্তি যুক্তরাষ্ট্রে থাকা ইহুদিরা। তারা বিভিন্ন সময় নানাভাবে মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের বৈধতা আদায় করে নিচ্ছে। খবর জেরুজালেম পোস্টের।

ইসরাইল সবচেয়ে বেশি আনুকূল্য পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে। এ কারণে বাইডেনের জয়ে তারা এখন শঙ্কায়। ইসরাইলের মাথাব্যথা বাড়িয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে ফিলিস্তিনিসহ নারী সদস্যরা।

তা ছাড়া প্রথমবারের মতো হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন এক ফিলিস্তিনি নারী। হোয়াইট হাউসের আইন প্রণয়ন শাখার প্রধান হিসেবে জো বাইডেন তাকে নিয়োগ দিয়েছেন।

১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনে মার্কিন মদদেই চলে আসছে ইসরাইলের জবর-দখল। কিন্তু ইহুদিরা এখন ভাবছে আর কতদিন তারা মার্কিন ছত্রছায়া পাবে তাদের এসব অপরাধ কর্মকাণ্ডে?

বাইডেন প্রশাসন ইসরাইলের ব্যাপারে কোনো নীতি অনুসরণ করে এটিই এখন দেখার বিষয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ