সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

স্বদেশ ডেস্ক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী এম এফ আহমেদ অলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে কোনো অনিয়ম ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোট ১৮ হাজার ৩৫টি। প্রাপ্ত ১৩ হাজার ২৪৩ ভোটের মধ্যে এফ এম আহমেদ অলী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদউজ্জামান মাসুক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মো: ছালেক মিয়া, তিনি নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৯৯ ভোট। চতুর্র্থ অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: ফজল উদ্দিন তালুকদার, চামচ মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫১০ ভোট। পঞ্চম অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: আবুল কাশেম, জগ মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৩০ ভোট। ষষ্ঠ অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম, মোবাইল ফোন মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৫২২টি ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ