শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

জঙ্গিবাদ দমন নিয়ে আলোচনা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছে। দুদিনের এই সফরে তারা চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে তুর্কেমেনিস্তানে জঙ্গিবাদ দমন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। খবর রয়টার্স।

খবরে বলা হয়, চীনের উত্তরাঞ্চলের শহর তিয়ানজিনে গতকাল বুধবার মন্ত্রী ওয়াং ইর সঙ্গে তালেবান প্রতিনিধি দল মিলিত হয়। তালেবানের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। চীনা মন্ত্রী বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনে তালেবান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। এ ছাড়া তিনি আরও বলেন, তালেবান পশ্চিম তুর্কেমেনিস্তানে জঙ্গিদের দমন করতে পারবে, যা চীনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন তালেবানের মুখপাত্র মুহাম্মদ নাঈম। তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা, শান্তি প্রক্রিয়া এবং দুই দেশের রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

খবরে বলা হয়, চীনের আনুষ্ঠানিক আমন্ত্রণেই তালেবান এই সফর করেছে বলে জানান মুহাম্মদ নাঈম। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তালেবান মধ্যস্থতাকারী ও এর উপনেতা মোল্লা বারাদার আখুন্দ। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও দলটি আফগানিস্তানবিষয়ক চীনের বিশেষ দূতের সঙ্গে আলোচনা করেছে। চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবান প্রতিনিধি দলের দেখা করার বিষয়টি নিশ্চিত করেছেন বেইজিংয়ের এক সরকারি মুখপাত্রও। উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তান থেকে পশ্চিমা সেনা সরে যাওয়ার প্রেক্ষাপটে তালেবান বিদ্রোহীরা দেশটির অর্ধেকের বেশি এলাকা দখল করেছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ