সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সিলেটে মাংস বিক্রি বন্ধ করেছে বিক্রেতারা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

স্বদেশ ডেস্ক:

সিলেট মহানগর এলাকার ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে জানিয়েছেন।

বুধবার দিনগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠক শেষে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, মহানগর এলাকায় সিলেট সিটি করপোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা দাম বেঁধে দেয়। এর চেয়ে বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। কিন্তু আমরা গরু-ছাগল যে দামে কিনে আনি, তাতে মাংস বিক্রি করে লাভ হয় না। কোনোমতে, পুঁজি তোলার চেষ্টা করি। আর সিটি করপোরেশনের বেঁধে দেয়া দামে মাংস বিক্রি করলে লোকসান দিতে হবে।

তিনি বলেন, মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে গত এক মাস থেকে আমরা গরু-ছাগলের মাংসের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছি। সর্বশেষ গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৮৫০ টাকায় বিক্রির বিষয়টি নির্ধারণ করে দেয় সিসিক। এ কারণে বাধ্য হয়ে বৃহস্পতিবার থেকে মাংস বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ