রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

কুয়েতে গিয়ে মোবাইল ফোনে দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর আত্মহত্যা!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

স্বদেশ  ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কুয়েত প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।

রিনা উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী।

জানা যায়, আব্দুর রশিদ বিয়ের কয়েক বছর পর জীবিকার জন্য কুয়েত যান। এরপর প্রায় ৬ মাস আগে কুয়েত থেকে তিনি টেলিফোনের মাধ্যমে বিজয়নগর উপজেলার এক নারীকে বিয়ে করেন। এ খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন রিনা। তারপরই তিনি আত্মহত্যা করেন বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ