সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সৌদিতে পিকআপ চাপায় বাংলাদেশির মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

সৌদি আরবের তাবুক শহরে পিকআপ চাপায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সৌদির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মাহবুবুর রহমান (৭৫)। তার বাড়ি ঢাকার দোহার উপজেলায় বলে জানা গেছে। তিনি আল নাজেল নামক একটি ক্যাটারিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

তাবুক প্রবাসী শাহ আলম জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছিল। এদিন বাজার করার জন্য তাবুকের শেরালাম বাঙালি মার্কেটে যান মাহবুবুর। এরপর বাজার করে ফেরার পথে ইনজাজ নামে একটি ব্যাংকের কাছে পৌঁছালে একটি পিকআপ তার ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় গাড়িটিকে জব্দ করেছে স্থানীয় পুলিশ। লাশটি বর্তমানে তাবুক কিং খালেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ