বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় বাণিজ্য ১৫ হাজার কোটি রুপি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

স্বদেশ ডেস্ক: বিশ্বের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম দুর্গাপূজা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বড় কর্মসংস্থানের উৎস এই পূজা। প্রতি বছর প্রায় ছয় মাস এই পূজা ঘিরে এক লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয় বলে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। এবারের দুর্গাপূজা ঘিরে কলকাতাসহ পশ্চিমবঙ্গে প্রায় ১৫ হাজার কোটি রুপির বাণিজ্য হয়েছে।
পশ্চিমবঙ্গে এবার ১০ হাজারের বেশি পূজামন্ডপ স্থাপন করা হয়। ভারতের অন্য রাজ্য ও বিদেশে আরও সহগ্রাধিক পূজা হয়েছে। গত কয়েক বছর ধরে প্রতিটি পূজা ক্ষুদ্র অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এর ব্যাপ্তি সর্বাধিক। প্যান্ডেল স্থাপন থেকে শুরু করে ডেকোরেশন, প্রতিমা নির্মাতা থেকে কারুশিল্পী, ইলেক্ট্রিশিয়ান থেকে নিরাপত্তারক্ষী, পুরোহিত থেকে ঢাকি; পূজায় হাজারো মানুষের উপার্জন হয়। কলকাতার বড় ১০০টি পূজা আয়োজকদের সংগঠন দুর্গোৎসব ফোরামের সভাপতি কাজল সরকার বলেন, ‘পাঁচদিনের দুর্গাপূজায় শুধু কলকাতায় সাড়ে চার হাজার কোটি রুপি ও পুরো রাজ্যে পনেরো হাজার কোটি রুপি লেনদেন হয়। সাড়ে চার হাজার পূজার মধ্যে ২০০টির মতো পূজায় পঞ্চাশ জনের বেশি মানুষের কর্মসংস্থান হয়। বাকি ৪ হাজার ৩০০ পূজার প্রতিটিতে কর্মসংস্থান হয় অন্তত ২০ জনের। যারা মনে করেন পূজায় অনেক বেশি অর্থের অপচয় হয় তাদের জেনে রাখা উচিত এই অর্থ জলে যায় না। এই অর্থ যায় শ্রমিক, কারুশিল্পীদের কাছে। যা দিয়ে প্রায় ৪ লাখ মানুষের ছয় মাসের ভরণ-পোষণ হয়।’
বিজ্ঞাপনী সংস্থার মধ্যে মধ্যস্থতাকারী এনকনের রবি পোদ্দার ও ব্যান্ড অ্যান্ড বিউটিফুলের অভিষেক ভট্টাচার্য্য জানান, কলকাতায় পূজার সময় বিভিন্ন করপোরেট কোম্পানি প্রায় ৫০০-৮০০ কোটি রুপি ব্যয় করে। এর মধ্যে ব্যানার ও তোরণ বানানোতে ব্যয় হয় ১৫০ কোটি রুপি। ১৯৯৯ সাল থেকে কলকাতার দুর্গাপূজা উদযাপনে পরিবর্তন আসে। তখন প্রথমবারের মতো উৎসবকে ঘিরে রাজপথে আলপনা আঁকা হয়, প্যান্ডেল বানানো হয়। এতে পাল্টে যায় দুর্গাপূজার বৈশিষ্ট্য। একে কাজে লাগায় বিজ্ঞাপনী সংস্থা ও করপোরেট কোম্পানিগুলো। পাঁচদিনের উৎসবে পৃষ্ঠপোষকতা দিতে বিজ্ঞাপনের গ্রোত শুরু হয়। এখন আর পূজা আয়োজনে স্থানীয়দের চাঁদার ওপর নির্ভর করতে হয় না আয়োজকদের। স্থানভেদে বিভিন্ন কোম্পানি ১৫ লাখ থেকে ১ কোটি রুপি দিয়েও স্পন্সর হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ