শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ফিলিপাইনে টাইফুন ফানফোনে নিহত ১৩

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

বড়দিনে ফিলিপাইনে টাইফুন ফানফোনের আঘাতে শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার রাতে দেশটিতে টাইফুন ফানফোন আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ মিটারেরও বেশি। কখনো ৯৩ মিটার ছাড়িয়ে গেছে।

বুধবার রাতে টাইফুনটি ফিলিপাইন ছেড়ে দক্ষিণ চীন সাগরে পড়েছে।

এদিকে নিহতের মধ্যে ১৩ বছরের এক শিশু রয়েছে। সে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এছাড়া একজন গাছের নিচে চাপা পড়ে এবং আরেকজন গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

টাইফুনের কারণে ৫৮ হাজার মানুষকে গৃহহীন হয়ে পড়েছেন। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

– স্কাই নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ