শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

প্রকাশ্যে স্ত্রীর মাথা কেটে রাস্তায় হাঁটছিলেন স্বামী!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

স্বদেশ ডেস্ক:

স্ত্রীর মাথা কেটে তা নিয়ে প্রকাশে চলাফেরা করার সময় অখিলেশ রাওয়াত নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার এ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জাহাঙ্গীরবাদ থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে।

স্থানীয় সূত্র বলছে, বাহাদুরপুর গ্রামে বাস করতেন অখিলেশ রাওয়াত ও তার স্ত্রী। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হতো। শনিবার তা চরম পর্যায়ে পৌঁছে যায়। এতে রাগের মাথায় হঠাৎ স্ত্রীকে খুন করে অখিলেশ।

পুলিশ জানিয়েছে, দুই বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের এক কন্যা সন্তান ছিল। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়।

জেলার পুলিশ সুপার অরবিন্দ চতুর্বেদী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করেছে ওই ব্যক্তি।’

তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্তও চলছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ