শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

দেহ ব্যবসায় নামতে নারাজ, স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

স্বদেশ ডেস্ক:

দীর্ঘদিন ধরে স্ত্রীকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করছিল স্বামী। কিন্তু শেষমেষ রাজি না হওয়ায় স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিয়েছেন তিনি। আর এই কাজে উসকানি দিয়ে সহযোগিতা করেছেন তার ননদ।

সম্প্রতি ভারতের বীরভূমের নলহাটি থানার মাড়গ্রামে এই বর্বর ঘটনাটি ঘটেছে। ওই গৃহবধূ এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ৩৫ বছর বয়সী ওই নারীর স্বামী ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগসহ একাধিক ধারায় মামলা হয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, স্বামী ও ননদ মিলে জোর করে তাকে দেহ ব্যবসায় নামাতে চেয়েছিল। তিনি মুখের ওপর না বলায় শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে। সেই রাগেই ইচ্ছাকৃতভাবে গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে।

ওই নারী আরও জানান, তার স্বামীর বাড়ি ভবানন্দপুর গ্রামে। সেখান থেকে তাকে মাড়গ্রামে এক বোনের বাড়িতে নিয়ে যায়। এরপর শুরু হয় নৃশংস অত্যাচার। এক পর্যায়ে তার গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ