বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সিলেটের মেয়র আরিফুলের স্ত্রী করোনায় আক্রান্ত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০

স্বদেশ ডেস্ক:

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শামা হক চৌধুরী বর্তমানে বাসায় রয়েছেন। তিনি সুস্থ আছেন।

ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে রয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এবার তার স্ত্রীরও করোনা শনাক্ত হলো।

এর আগে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ