স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাসর কারণে টানা তিন মাস পর সৌদি আরবের লকডাউন ও কারফিউ শেষ হচ্ছে আজ রোববার। গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, আজ সকাল ৬টা থেকে কারফিউ তুলে নেওয়া হবে। ব্যবসা প্রতিষ্ঠানের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে। তবে হজ্বযাত্রা, আন্তর্জাতিক ভ্রমণ ও ৫০ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির অধিকাংশ শহরেই গত মার্চ মাস থেকে ২৪ ঘণ্টা কারফিউ জারি ছিল। মে মাসে, চলাচল ও ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার জন্য সৌদি আরব তিন পর্বের একটি পরিকল্পনা ঘোষণা করে। ওই পরিকল্পনা অনুযায়ী, ২১ জুন কারফিউ সম্পূর্ণভাবে শেষ হওয়ার কথা।