মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১২ লাখ ৬৯ হাজার ৩২৪

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

স্বদেশ ডেস্খ:

ওয়াল্ডোমিটারে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৬৯ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ১৬৩ জনে।

এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৯৪৮ ব্যক্তি।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা।

দেশটিতে করোনায় আক্রান্ত এক কোটি চার লাখ ২১ হাজার ৯৫৬ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৪৪ হাজার ৪৪৮ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮৫ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন এক লাখ ২৭ হাজার ১০৪ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৬ লাখ ৭৫ হাজার ৭৬৬ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৬৩৮ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ