বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

নিষেধাজ্ঞা সরিয়ে কাতারের সঙ্গে সীমান্ত খুলছে সৌদি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

স্বদেশ ডেস্ক:

কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে দেশটির সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়া হচ্ছে।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারের গণমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, কাতারের ওপর সৌদি ও তার মিত্র রাষ্ট্রগুলো আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে দেশটির সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব।

গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আল-সাবাহ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কুয়েতের আমির শেখ নওয়াফ প্রস্তাব করেন সৌদি আরবকে। দেশটির সরকার সে প্রস্তাবে সম্মত হয়।

এর আগে ইরান ঘনিষ্ঠতার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। সন্ত্রাসবাদে সমর্থনও এ সিদ্ধান্তের একটি বড় অধ্যায় ছিল। সৌদির সঙ্গে একই সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। প্রতিটি দেশই তাদের সীমান্ত কাতারের জন্য বন্ধ করে দেয়।

তবে কাতার বলছে, এসব অভিযোগের কোনো ‘ন্যায্য ভিত্তি’ নেই। কাতার এবং সৌদিসহ অন্যান্য বিবাদমান রাষ্ট্রগুলোর ভেতর মধ্যস্থতা করে আসছে কুয়েত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ