সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

স্বদেশ ডেস্ক:

সিলেটের কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পূর্ব গ্রামে এ ঘটনাটি ঘটেছে।  নিহতরা হলেন, চাউরা পূর্ব গ্রামের মাওলানা ফখর উদ্দিন (৭০) ও তার নাতি আরিফুল ইসলাম (৮)।
এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুতের কানাইঘাট আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে ।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পল্লিবিদ্যুত সমিতি -২। মঙ্গলবার সরেজমিন পরিদর্শন করবে তদন্ত কমিটি।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সিলেট পল্লী বিদ্যুত সমিতি-২ এর ডিজিএম মুহম্মদ শাহীন রেজা ফরাজী যুগান্তরকে জানান, এ ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কারিগরি তথ্য সংগ্রহ করছেন। প্রতিবেদন জমা দেবেন। তদন্তে কারো গাফিলতির প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ