রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

হজ কার্যক্রম সফল করায় বিশেষ সম্মানী পেলেন বিমানের কর্মচারীরা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০১৯

স্বদেশ ডেস্ক: এ বছর হজের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বিশেষ সম্মানী পেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মচারীরা। গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের হজ কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করায় বেতন বিভাগ বিমান বাংলাদেশের ১ম হতে ৩(২) পর্যন্ত সকল কর্মচারীকে পাঁচ হাজার টাকা সম্মানী প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

একইসঙ্গে এই সম্মানী অন্য কোনো বোনাস বা ভাতা হিসেবে ভবিষ্যতের জন্য কোনো নজির হবে না বলেও জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ