রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

পারাবত ট্রেনে আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২

স্বদেশ ডেস্ক:

সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে মৌলভীবাজারের ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছেন।

আগুন কীভাবে লেগেছে বা কেউ হতাহত হয়েছেন কিনা, তিনি তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ