সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

স্বদেশ ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রাজধানী রিয়াদের সোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ইয়াসিন আলী ও কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াসিন মিয়া। তারা দুজনই একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।

জানা গেছে, কাজ শেষে গাড়িতে তারা বাসায় ফিরছিলেন। এ সময় তাদের বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পৌঁছলে একটি লড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের লাশ বর্তমানে রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ